Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফ্যামিলি কার্ড কার্যক্রমে মাঠ পর্যায়ে সুশৃঙ্খল তদারকি থাকতে হবে: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৬ ১৬:১৪ | আপডেট: ২০ জুলাই ২০২৬ ১৯:৩৭

– ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দেওয়ার জন্য একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্যভান্ডার গড়ে তোলা এবং জনকল্যাণমুখী এ উদ্যোগ সফল করতে মাঠ পর্যায়ে সুশৃঙ্খল তদারকির ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২০ জুলাই) সচিবালয়ে ‘পর্যায়ক্রমে সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল’ শীর্ষক এক বৈঠকে এ গুরুত্বারোপ করেন। বৈঠকে সভাপতিত্বও করেন তিনি।

বৈঠকে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি এবং এর সুদূরপ্রসারী রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে ধাপে ধাপে সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সূত্র মতে, বৈঠকে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের সুনির্দিষ্ট নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

উক্ত বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন উপস্থিত ছিলেন। এ ছাড়াও বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর