Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোজিনহার পরিবারের জন্য মেসির গোপন উপহার

ক্রীড়া ডেস্ক
২৪ জুলাই ২০২৬ ০৮:৪০ | আপডেট: ২৪ জুলাই ২০২৬ ১২:৪৫

এবারের বিশ্বকাপ রাতারাতি তারকা বানিয়েছে কেপ ভার্দে কিপার ভোজিনহাকে। শেষ ৩২ এ বাদ পড়লেও এই গোলকিপার জায়গা পেয়েছেন ফিফার বিশ্বকাপ সেরা একাদশেও। শেষ ৩২-এ আর্জেন্টিনা ও লিওনেল মেসির বিপক্ষে একের পর এক সেভ করা ৪০ বছরের ভোজিনহা হৃদয় জিতেছেন কোটি ফুটবল ভক্তের। সেই ভোজিনহার পরিবারের জন্য বিশ্বকাপ ফাইনালে বিশেষ উপহারও ছিল লিওনেল মেসির পক্ষ থেকে।

নিজ খরচে মেসি কেপ ভার্দের গোলকিপারের পরিবারের চার সদস্যের জন্য ফাইনালের টিকিটের ব্যবস্থা করেছিলেন। আর্জেন্টিনার সাংবাদিক ইয়ানিনা লাতোরে এ নিলে বলেছেন, ‘বিশ্বকাপ চলার সময় আর্থিক কারণে যাদের পক্ষে মাঠে গিয়ে খেলা দেখা সম্ভব ছিল না, তাদের অনেকের জন্য নিজ খরচে টিকিট কিনেছিলেন মেসি। সেই তালিকায় ছিলেন কেপ ভের্দের গোলকিপার ভোজিনহার পরিবারের চার সদস্যও। মেসির উদ্যোগেই তারা স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল গ্যালারি থেকে দেখার সুযোগ পান।’

বিজ্ঞাপন

লাতোরে আরও বলেছেন,‘অনেকেই তার কাছে টিকিট চেয়েছিলেন। মেসি অনেক টিকিটও কিনেছিলেন। যতটা সম্ভব সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। মেসি সাহায্য করতে চেয়েছিলেন সেই সব মানুষকে, যাদের পক্ষে অর্থের অভাবে বিশ্বকাপের ম্যাচ দেখা সম্ভব ছিল না। যারা মাঠে যেতে পারতেন না, তাদের মধ্যে কয়েকজনকে তিনি নিজে নিয়ে গিয়েছিলেন। ভোজিনহার পরিবারের সদস্যরাও সেই সুযোগ পেয়েছিলেন। এই ঘটনাটি আমাকে সত্যিই মুগ্ধ করেছে।’

মেসি নিজে কখনও এই ঘটনা প্রকাশ্যে আনেননি। নীরবে সাহায্য করেছিলেন ভোজিনহার পরিবারকে। ফাইনালে আর্জেন্টিনার হারের পর প্রথমবার সামনে এল তার মহানুভবতার অনন্য দৃষ্টান্ত।

কেপ ভার্দে গ্রুপ পর্বে চমক দেখিয়ে স্পেন ও উরুগুয়ের বিপক্ষে অপরাজিত ছিল। আর্জেন্টিনার বিপক্ষে তারা ১১১ মিনিট পর্যন্ত ২-২ সমতায় ছিল। সেই ম্যাচ শেষে মেসি তাকে আলিঙ্গন করে বলেন, ‘তুমি অসাধারণ। তোমার জন্য তোমার দেশের গর্বিত হওয়া উচিত।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর