Saturday 25 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইতালির কোচ হচ্ছেন পিরলো?

ক্রীড়া ডেস্ক
২৫ জুলাই ২০২৬ ১৩:১৫

ইতালির ফুটবল এখন মহা বিপদে। টানা তিনবার বিশ্বকাপের মূল পর্বে খেলতে ব্যর্থ হয়েছে তারা। ডুবতে থাকা ইতালির ফুটবলের হাল কে ধরবেন, সে নিয়েই চলছে জল্পনা কল্পনা। এবার জানা গেল, সাবেক ইতালিয়ান বিশ্বকাপজয়ী ফুটবলার আন্দ্রে পিরলোই হতে যাচ্ছেন আজ্জুরিদের নতুন কোচ।

২০০৬ সালের বিশ্বকাপ শিরোপা জয়ী পিরলো ইতালির কোচ হওয়ার খুব কাছে পৌঁছে গেছেন, এমনটাই জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক মাত্তেও মোরেত্তো। তাকে নিয়োগের ঘোষণা এই সপ্তাহের মধ্যেই দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

ইতালির টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি ও স্পেশাল অ্যাডভাইজর লিওনার্দো নিশ্চিত করেছেন, তারা গার্দিওলার সঙ্গে যোগাযোগ করার আগে প্রথমে আনচেলত্তির সাথে যোগাযোগ করেছিলেন। তবে দুই শীর্ষ কোচই ইতালির কোচ হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আর এতেই তৃতীয় ব্যক্তি হিসেবে পিরলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

৪৭ বছর বয়সী পিরলো ইতালির দায়িত্ব নিলে বার্ষিক প্রায় ১.৫ মিলিয়ন ইউরো বেতন পাবে। ইতালির আইকনিক ২০০৬ বিশ্বকাপ বিজয়ী দলের সদস্য পিরলোর কোচিং ক্যারিয়ার বেশ মিশ্র অভিজ্ঞতার। তুর্কি ক্লাব ফাতিহ কারাগুমরুক এবং সিরি বি-এর সাম্পদোরিয়ায় যোগ দেওয়ার আগে জুভেন্টাসের হয়ে মাত্র একবার কোপা ইতালিয়া ট্রফি জিতেছিলেন তিনি। এই মুহূর্তে দুবাই ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

ইতালির কোচ হচ্ছেন পিরলো?
২৫ জুলাই ২০২৬ ১৩:১৫

আরো

সম্পর্কিত খবর