Saturday 25 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে সড়কে নসিমন উলটে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৬ ২১:০০

মরদেহ। প্রতীকী ছবি।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়কে নসিমন উলটে এর চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম আকবর আলী (৫০)।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের তেতুলতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকবর আলী শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর এলাকার বাসিন্দা। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন। শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিলখুড়ির শালজোড় ঘাটপাড় থেকে ধানের বস্তা বোঝাই একটি নসিমন ধলডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিল। সড়কের খানাখন্দের কারণে তেতুলতলা এলাকায় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এতে চালক আকবর আলী নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।

বিজ্ঞাপন

শিলখুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, ‘নসিমন সড়কের নিচে পড়ে গেলে চালক চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। এ সময় মুক্তি (৫৮) নামের অন্য আরেকজন আহত হয়েছেন।’

ভূরুঙ্গামারী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। খোঁজখবর নেওয়া হচ্ছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর