ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৬ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে অধিকাংশ শেয়ারের দর কমেছে। সেই সাথে গত কার্যদিবসের তুলনায় কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৯ দশমিক ৯২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭৮৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসই’র অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৭৫ পয়েন্ট কমে ১ হাজার ১৭৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৫১ পয়েন্ট কমে ২ হাজার ১৮৬ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৭৮০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা।
এদিন ডিএসই-তে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৬টি কোম্পানির, বিপরীতে ২৪০টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন মোট ৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে সেখানে লেনদেন হয়েছিল ২০ কোটি ১৩ লাখ টাকা।
সিএসই-তে লেনদেনে অংশ নেওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৭টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১৩৪টির দর কমেছে এবং ২৮টির দর অপরিবর্তিত ছিল।
এদিন সিএসই’র সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৪১ দশমিক ৯১ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৭৮ দশমিক ৩৭ পয়েন্টে নেমে এসেছে। এর আগের কার্যদিবসে সূচকটি ১৬১ দশমিক ০৯ পয়েন্ট কমেছিল।