Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাগেরহাটে আইনজীবী শান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৬ ১৯:১১

গ্রেফতার চারজন।

বাগেরহাট: বাগেরহাটের সাবেক ছাত্রদল নেতা ও এপিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের মাত্র ৫০ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ চারজনকে গ্রেফতার করেছে বাগেরহাট জেলা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টায় বাগেরহাট জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ তথ্য গণমাধ্যমকে জানান।

গ্রেফতাররা হলেন- শেখ মুরাদ (৪১), আবু তাহের দীপ ওরফে দিপু (২৯), মো. হাফিজুর রহমান (৪৮), শিপন শেখ (২৮)।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারদের মধ্যে একজন হত্যাকাণ্ডের ঠিক আগ মুহূর্ত থেকেই নিহত শান্তর সঙ্গে একই মোটরসাইকেলে ছিলেন। গ্রেফতার সকলের বাড়ি বাগেরহাট সদর উপজেলার মির্জাপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই (শনিবার) গভীর রাতে চেম্বার থেকে বাড়ি ফেরার পথে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় একদল দুর্বৃত্ত অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্তর মোটরসাইকেলের গতি রোধ করে। এরপর দুর্বৃত্তরা তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ে জানান, আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার ও নিবিড় অনুসন্ধানের মাধ্যমেই এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং এই হত্যাকাণ্ডের পেছনের মূল রহস্য ও অন্য কোনো ইন্ধনদাতা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর