ঢাকা: ২৭ জুলাই সোমবার রাত সাড়ে ৯টায় কক্সবাজার সদর থানাধীন রিং রোড থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান যে, তাদের এলাকার একটি ৮ বছরের শিশুকে এক ব্যক্তি ধর্ষণ করার চেষ্টা করেছে। ভুক্তভোগী শিশুটিকে নুরুল আফসার নামের ব্যক্তি দোকানে পান আনতে পাঠায়। শিশুটি পান নিয়ে তার বাসায় গেলে অভিযুক্ত ব্যক্তি শিশুটির স্পর্শকাতর জায়গায় হাত দেওয়ায় শিশুটির চিৎকার করলে তার প্রতিবেশিরা এবং শিশুটির বাবা-মা ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।
৯৯৯ তাৎক্ষণিকভাবে কক্সবাজার সদর থানাকে বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল সুজন এবং এ সংক্রান্তে কলার ও সংশ্লিষ্ট থানার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ এর পুলিশ ডিসপাচার এসআই মো: আওলাদ হোসেন।
সংবাদপ্রাপ্ত হয়ে কক্সবাজার থানার একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত নুরুল আফসারকে (৩২) গ্রেফতার করে। পুলিশ গ্রেফতার করার পূর্বেই উত্তেজিত এবং ক্ষুব্ধ এলাকাবাসী কর্তৃক অভিযুক্ত ব্যক্তি গণধোলাইয়ের শিকার হয়ে আহত হলে তাকে গ্রেফতারের পর কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়।
এ সংক্রান্তে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।