Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিনিয়র সাংবাদিক কিসমত খন্দকার আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ২২:০৫

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল করেসপন্ডেন্ট বীর মুক্তিযোদ্ধা কিসমত খন্দকার মারা গেছেন।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৫ টায় ঢাকার আফতাফ নগরের নাগরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিসমত খন্দকারের ভাতিজা রিশাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

রিশাদ বলেন, ‘আজ রাতে কাকরাইলের কোয়ান্টাম ফাউন্ডেশনে জানাজা শেষে তার মরদেহ টাঙ্গাইলের মির্জাপুরে নেওয়া হবে। তার আগে ডাকা রিপোর্টার্স ইউনিটিতে জানাজা অনুষ্ঠিত হবে।’

উল্লেখ্য, কিসমত খন্দকার দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করতেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। তিনি অর্থনীতি বিটে সাংবাদিকতা করতেন। তিনি মানবজমিন, সমকাল ও রাইজিংবিডিতে কাজ করেছেন। সর্বশেষ তিনি বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট ছিলেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর