Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভ্রমণের জন্য বাংলাদেশ আগের চেয়ে নিরাপদ: মার্কিন দূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৬ ১০:২৪ | আপডেট: ৩১ জুলাই ২০২৬ ১২:৩৪

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর। 

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর লিখেছেন, বাংলাদেশে আমার প্রথম সফরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরো শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করতে পেরে ভালো লেগেছে। এর মধ্যে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (৩০ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সার্জিও গর তার এক্স হ্যান্ডলে এসব কথা লেখেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের এই বৈঠক হয়।

বিজ্ঞাপন

তিনি লেখেন, ‘আজ সন্ধ্যায় আমি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জানিয়েছি যে স্থিতিশীলতার বিষয়টি (বাংলাদেশে) মার্কিন পররাষ্ট্র দফতর বিবেচনায় নিয়েছে। মনে করা হচ্ছে, বাংলাদেশ এখন ভ্রমণের জন্য আগের চেয়ে নিরাপদ। যুক্তরাষ্ট্রের ভ্রমণবিষয়ক সার্বিক পরামর্শ অনুযায়ী এই মাত্রা তিন থেকে দুই স্তরে নামিয়ে আনা হয়েছে। এটি একটি বড় সংবাদ!’

ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর তিন দিনের সফরে গতকাল ঢাকায় এসেছেন। এটি তার প্রথম ঢাকা সফর। গতকাল গোরের ঢাকায় পৌঁছানোর তথ্য দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

সারাবাংলা/একে/এনজে