Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে লেক ভ্রমণে ডা. জুবাইদা

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৬ ১৯:১৮ | আপডেট: ২২ জুন ২০২৬ ২৩:২৯

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইলের সঙ্গে ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে পুত্রাজায়ায় লেক ক্রুজে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

সোমবার (২২ জুন) সকালে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল এবং প্রধানমন্ত্রীর দফতরের (ফেডারেল টেরিটরি) মন্ত্রী হান্না ইয়োহ। এরপর নৌবিহারে অংশ নিয়ে তিনি পুত্রজায়ার চারপাশের ঐতিহাসিক ভবনগুলো দেখার জন্য লেকটি প্রদক্ষিণ করেন।

এসময় ডা. জুবাইদা দেশের প্রশাসনিক কেন্দ্রের দৃশ্য উপভোগ করার পাশাপাশি ড. ওয়ান আজিজাহ এবং হান্নার সঙ্গে এক ঘণ্টা আলাপচারিতায় কাটান।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান রোববার (২১ জুন) রাতে দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছান। দুই দেশের বিদ্যমান ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ এ সফরের মূল লক্ষ্য।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর