ক্রাফট ইনস্ট্রাক্টর (মেকানিক্যাল) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগ্রহী প্রার্থীর ডাকযোগে বা সরাসরি আবেদন করা যাবে আগামী ১৮ আগস্ট পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়
বিভাগ: লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট
পদের নাম: ক্রাফট ইনস্ট্রাক্টর (মেকানিক্যাল)
পদসংখ্যা: ১
চাকরির ধরন: সরকারি, স্থায়ী
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাসসহ স্নাতক/সমমান ডিগ্রি (সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ২ দশমিক ৭৫)। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়।
অন্যান্য যোগ্যতা: অন্তত ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর
দায়িত্বসমূহ:
মেকানিক্যাল ল্যাব বা ওয়ার্কশপের কার্যক্রম পরিচালনা ও শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসে সহায়তা করা।
ইন্সট্রুমেন্ট ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও সচল রাখা।
ইনস্টিটিউট কর্তৃক অর্পিত প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পাদন করা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা
আবেদন প্রক্রিয়া: ডাকযোগে বা সরাসরি;
আবেদন ফি: ৩০০ টাকা
এছাড়া আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় আবেদন করতে ও বিস্তারিত জানতে পারবেন;
আবেদনের সময়সীমা: ১৮ আগস্ট ২০২৬ পর্যন্ত।