Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষক যোগদানের তারিখ পরিবর্তন

স্পেশাল করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৬ ১৪:২৮

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর শূন্য পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদানের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৯ অক্টোবরের পরিবর্তে ১ অক্টোবর তাদের যোগদানের তারিখ নির্ধারণ করা হয়েছে। যোগদানের পরদিন ২ অক্টোবর তাদের পদায়ন করা হবে।

রোববার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার উপসচিব রাজীব কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত প্রার্থীদের আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে। এ জন্য নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে।

বিজ্ঞাপন

যোগদানের পর ২ অক্টোবর তাদের পদায়ন করা হবে। পরবর্তী সময়ে তাদের প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য পাঠানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর শূন্য পদে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর