Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার: তথ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ১২:৪৯ | আপডেট: ৩ আগস্ট ২০২৬ ১৫:৩৭

ঢাকা: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর সরকার বাস্তবায়ন করবে। সোমবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। গণতান্ত্রিক সংস্কৃতির ধারা যথাযথভাবে বজায় রাখতে দেশের সকল রাজনৈতিক দলের সহযোগিতা চায় বিএনপি।

তথ্যমন্ত্রী আরও বলেন, এত ত্যাগের পর অর্জিত এই গণতন্ত্রের সব রাজনৈতিক কার্যকলাপের কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ। কিন্তু দুঃখজনকভাবে বর্তমানে পার্লামেন্টের বাইরে এসে নানা ধরনের চর্চা করা হচ্ছে। শহিদদের স্মরণ করার নামে কোনো ধরনের ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হাসিল করতে চাইলে তা সফল হতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, এত আত্মত্যাগের পরেও সমাজে এখনও পূর্ণাঙ্গ ঐকমত্য তৈরি হয়নি। বর্তমান সরকার সংসদ ও রাজনীতিতে সবার সহযোগিতা চায় এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। সেই লক্ষ্য অর্জনেই সরকার সব মহলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর