Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মন্ত্রিসভায় সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইনের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ২১:৩৪ | আপডেট: ৪ আগস্ট ২০২৬ ০০:৫৬

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: আইন ও বিচার বিভাগের প্রস্তাবিত ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান আইনে এ–সংক্রান্ত সুনির্দিষ্ট বিধান না থাকায় পিতা–মাতা বা দাদা–দাদি কর্তৃক সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করেও নিজ জীবদ্দশায় তা ভোগ ব্যবহারের আইনি নিশ্চয়তা অর্জন সম্ভব হচ্ছিল না। এই বাস্তবতা বিবেচনায় প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে বিষয়টিকে সুনির্দিষ্ট রূপ ও আইনি সুরক্ষার আওতায় আনা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর