Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই আহতদের চিকিৎসার সব দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৬ ১৯:২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার – সংগৃহীত ফাইল ছবি : সংগৃহীত

ঢাকা: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতরা এখনো যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন না- উল্লেখ করে তাদের সুচিকিৎসা ও পুনর্বাসনের সব দায়িত্ব রাষ্ট্রকে নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শহীদ পরিবার ও ‘জুলাই যোদ্ধা’দের সংবর্ধনা এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, জাবের, ইব্রাহিম, আনাস, মেহেদী হাসান কিংবা আবু সাঈদের মতো অসংখ্য তরুণের আত্মত্যাগের বিনিময়ে দেশ নতুন করে মুক্তি পেয়েছে। স্বৈরাচারী শাসনের নিষ্ঠুরতা ও বর্বরতার সামনে বীরের মতো বুক পেতে দিয়েছিল এই তরুণেরা। শহীদ জাবেরের মতো কোমলমতি শিশুও হেলমেট পরে রাজপথে নামার আকুতি জানিয়েছিল। কোনো ব্যক্তিগত বা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার জন্য নয়, বরং দেশের কল্যাণ এবং বৈষম্যহীন সমাজ গড়ার তাগিদেই তারা জীবন বাজি রেখেছিল।

বিজ্ঞাপন

আহতদের বর্তমান চিকিৎসায় অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করে তিনি রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন। জামায়াত নেতা বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্র ও সরকার দুটি পৃথক সত্তা। সরকারের নানা সীমাবদ্ধতা থাকতে পারে, তাই রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রপতির কাছে বিনীত আহ্বান জানাচ্ছি, আপনি সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দিন। আহতদের অনেকেই এখনো তালিকাভুক্ত হতে পারেননি এবং যথাযথ চিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছেন। গণঅভ্যুত্থানের বীর যোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারা কোনোভাবেই কাম্য নয়। সরকারি কোষাগার থেকেই তাদের চিকিৎসার সব ব্যয় বহন করতে হবে।

তিনি আরও যোগ করেন, জুলাই-আগস্টের রক্তক্ষয়ী এই আন্দোলন ছিল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে দেশের মানুষের স্পষ্ট গণরায়। ছাত্র-জনতার সেই রায়ের ওপর ভিত্তি করেই বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর