Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ১২:২৫

ঢাকা: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, বৃষ্টির পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ এবং বজ্রসহ ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এই বৃষ্টিপাত হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে রাজধানী ঢাকার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সেখানে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের এমন পূর্বাভাসে বজ্রপাতের সময় খোলা জায়গা ও জলাশয় এড়িয়ে নিরাপদ স্থানে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর