Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এমপির পরিদর্শনের সময় ভেঙে পড়ল কাঠের ব্রিজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ১৮:২৬

নীলফামারী: নীলফামারীর ডিমলায় এক আসনের সংসদ সদস্য আব্দুর সাত্তার একটি কাঠের ব্রিজ পরিদর্শনে গিয়ে নেতাকর্মীরা ব্রিজের উপরে উঠার পর ব্রিজটি ভেঙে পড়ে। এতে সংসদ সদস্যের সঙ্গে থাকা তিনজন নেতাকর্মী আহত হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) সকালে নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর ব্রিজটি পরিদর্শনে গিয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নদীতে ব্রিজ না থাকার কারণে স্থানীয়রা চরম ভোগান্তিতে ছিলেন। পরে তারা সেখানে নিজের অর্থায়নে একটি কাঠের ব্রিজ তৈরি করেন। আজকে সংসদ সদস্য আব্দুর সাত্তার তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেটি পরিদর্শনে যায়। সেখানে গিয়ে কাঠের ব্রিজটিতে উঠার পরে ব্রিজটি হঠাৎ করে ভেঙে এমপির সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী পড়ে আহত হয়। তবে সে ঘটনায় সংসদ সদস্য অক্ষত রয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা আজিমুল ইসলাম বলেন, এমপি মহোদয় আমাদের এলাকার কাঠের ব্রিজটি পরিদর্শনের জন্য ব্রিজের উপরে উঠার পর লোকজন বেশি হাওয়ায় হঠাৎ করে ব্রিজটি ভেঙে তার সঙ্গে থাকা কয়েকজন নিচে পড়ে যায়।

নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ বলেন, ব্রিজটি স্থানীয়রা নিজের অর্থায়নে তৈরি করেছেন। আজকে এমপি সেখানে পরিদর্শনে গিয়ে সেটি ভেঙে পড়ে যায়।

এ বিষয়ে নীলফামারী ১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আব্দুস সাত্তার বলেন, ‘এলাকাবাসী নিজের অর্থায়নে একটি কাঠের ব্রিজ তৈরি করেছে। আমি এবং আমার সঙ্গে নেতাকর্মীরা মিলে সেটি পরিদর্শন করতে গিয়েছিলাম। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা উঠার পরে ব্রিজের পিছন অংশ ভেঙে পড়ে। সেখানে কয়েকজন পড়ে গিয়ে তাদের জামা কাপড় ছিড়ে গেছে এবং দুই জন সামান্য আহত হয়েছেন। সেখানে সরকারি অর্থায়নে ব্রিজ করার জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।’

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী ১ আসনের এমপি অধ্যক্ষ আব্দুস সাত্তার, উপজেলা আমিরসহ স্থানীয় নেতৃবৃন্দ। তবে ঘটনায় গুরুতর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর