Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ২০:৩১

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে আবাসিক মাদরাসার ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় হাবিবুল্লাহ (২৫) নামে ওই শিক্ষককে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ওই শিক্ষককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক।

আটক হাবিবুল্লাহ উপজেলার দলদলিয়া ইউনিয়নের দোখলাপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তিনি দলদলিয়া ইউনিয়নের একটি আবাসিক মাদরাসায় শিক্ষকতা করেন।

পরিবারের অভিযোগ, শিশুটি ওই মাদরাসায় আবাসিক থেকে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে পড়াশোনা শেষে সে ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার দিকে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে নিজের বিছানায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি কাউকে জানালে ভয়ভীতির হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

শিশুটির মা জানান, বুধবার (১২ আগস্ট) ভোরে বাড়িতে ফিরে শিশুটি পরিবারের কাছে বিষয়টি জানায়। পরে তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা দেন।

পরে শিশুটির মা উলিপুর থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মাদরাসা থেকে হাবিবুল্লাহকে আটক করে।

উলিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর