Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজারে হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৬ ০৮:৫৯

পুলিশ সদস্য আতাউল কবির।

কক্সবাজার: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় একটি আবাসিক হোটেল থেকে আতাউল কবির নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা হোটেল নামের আবাসিক হোটেলটির ৪০১ নাম্বার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহত আতাউল কবিরের গ্রামের বাড়ি পিরোজপুর নেছারাবাদ এলাকায়। তিনি টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ওই পুলিশ সদস্য বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় ঢাকা হোটেলে উঠেন। শুক্রবার (১৪ আগস্ট) তার কোনো সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্মীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর