Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুলাউড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৬ ২৩:৫৫

নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরী। ছবি: সংগৃহীত

সিলেট: মৌলভীবাজারের কুলাউড়ায় শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার ভাতাইয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জান্নাতুল ফেরদৌস চৌধুরী সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জান্নাতুল ফেরদৌস চৌধুরীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সকালে জান্নাতুল ফেরদৌস বাড়ির পাশের ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন। পরে শহিদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

বিজ্ঞাপন

পরে ওই কর্মসূচির ছবি ও ভিডিও ধারণ করে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করলে বিষয়টি পুলিশের নজরে আসে। এর পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর