Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের তালিকা জমার নির্দেশ হাইকোর্টের

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৬ ১৭:৩৫

ঢাকা: রাঙামাটির কাপ্তাই লেকের সীমানা জরিপ করে সেখানে থাকা অবৈধ দখলদারদের নাম-ঠিকানাসহ তালিকা আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৬ আগস্ট) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক সম্পূরক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি জানান, আদালত কাপ্তাই লেকের প্রকৃত ম্যাপ অনুযায়ী চার মাসের মধ্যে সীমানা জরিপ সম্পন্ন করে লেকের ভেতরে থাকা অবৈধ স্থাপনার মালিকদের নাম-ঠিকানাসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আদালত আগামী ৬ জানুয়ারি ২০২৭ প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেছেন। এ প্রতিবেদন দাখিলের জন্য রাঙামাটির জেলা প্রশাসক ও জরিপ অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মামলার শুনানিতে জানানো হয়, কাপ্তাই লেকে অবৈধ দখল ও দূষণের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট আবেদন দায়ের করে। এর পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ১৭ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন।

পরবর্তীতে এইচআরপিবির পক্ষ থেকে সম্পূরক আবেদন করে কাপ্তাই লেকের ম্যাপ অনুযায়ী সীমানা নির্ধারণ এবং অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুতের নির্দেশনা চাওয়া হয়।

শুনানিতে মনজিল মোরসেদ বলেন, অনেক দখলদার বর্তমানে জমির মালিকানা দাবি করায় উচ্ছেদ কার্যক্রম জটিল হয়ে পড়েছে। তাই প্রকৃত অবৈধ দখলদারদের চিহ্নিত করতে সীমানা জরিপ জরুরি। বিষয়টি বিবেচনায় নিয়ে হাইকোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর