ঢাকা: ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি পদপ্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অভিনন্দন বার্তায় অলি আহমেদ বলেন, ‘আমি আশা করি, রাষ্ট্র ও সংবিধানের অভিভাবক হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি স্বাধীনতা, গণতন্ত্র এবং ইনসাফের সুরক্ষায় দৃঢ়তা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম হবেন।’
তিনি রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফলতা কামনা করেন।
বিবৃতিটি ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদের পক্ষে প্রচার করা হয়েছে।