ঢাকা: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ষোষণা করে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর আসনটি শূন্য ঘোষণা হয়। এখন নির্বাচন কমিশন সচিবালয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের পর উপ নির্বাচনের ব্যবস্থা নেবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, ‘যেহেতু আসনটি শূণ্য ঘোষণা করা হয়েছে। এখন আমরা আইন-বিধি দেখে পরবর্তী ব্যবস্থা নেব। ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হবে। স্থানীয় সরকার নির্বাচন আসন্ন থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য বেশি সময় নেব না, দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে।’
এরআগে, গত ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট অলি আহমদ ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। যেখানে মোট ভোটার ছিলো ৩৪৯ জন। ভোট পড়েছে ৩৪৩টি। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ও কর্নেল (অব.) অলি পেয়েছেন ৮৮ ভোট।
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি
সিনিয়র করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৬ ১৪:৪৯
২২ আগস্ট ২০২৬ ১৪:৪৯
সারাবাংলা/এনএল/এনজে