ঢাকা: রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে।
রোববার ৬ সেপ্টেম্বর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল এ সপ্তাহেই ঘোষণা করা হবে।
এর আগে, গত ২২ আগস্ট ওই আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এক প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণের দিন থেকে আসনটি শূন্য হয়েছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন পরিচালনা শাখা ইতোমধ্যে উপ-নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় নথি প্রস্তুতের কাজ শুরু করেছে। সংবিধান অনুযায়ী আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা থাকায় দ্রুত কাজ এগিয়ে নিচ্ছে কমিশন।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য হয়।
এ সপ্তাহেই ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা
সিনিয়র করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩০
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩০
সারাবাংলা/এনএল/এনজে