Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদ ভবনের সামনে ছিনতাইকালে শিক্ষিকা নিহত, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৬ ১৪:৫০

স্কুল শিক্ষিকা রনজিনা।

ঢাকা: জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকালে স্কুল শিক্ষিকা নিহতের মামলায় মো. পনি ওরফে প্যারা পনি নামের একজনকে মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে র‍্যাব-২ সদর দফতর থেকে এই তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানিয়েছে, জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকালে সংঘটিত স্কুল শিক্ষিকা রনজিনা হত্যা মামলার মূল সন্দিগ্ধ মো. পনি ওরফে প্যারা পনিকে একজন সহযোগী এবং ব্যবহৃত মোটরসাইকেল সহ গ্রেফতার করেছে র‌্যাব-২।

এই ঘটনায় র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলে জানানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর