Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৬ ১৫:০১ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬ ১৫:০৬

ফরিদপুর: ফরিদপুরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী হ্যাপী বেগম(১৮) কে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী রাকিব বেপারী কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার (৩০ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শামীমা পারভীন এই রায় দেন। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

এছাড়াও স্ত্রীর গর্ভে জীবিত শিশুর মৃত্যুর অপরাধেও ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত আসামী রাকিব বেপারী সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের দুর্র্গাপুর গ্রামের লুৎফর বেপারীর ছেলে। নিহত স্ত্রী হ্যাপী বেগম একই গ্রামের হুমায়ন শেখের মেয়ে।

বিজ্ঞাপন

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে হ্যাপি বেগমকে নির্যাতন করছিল তার স্বামী রাকিব। যৌতুকের ৫ লাখ টাকা না দেওয়ায় ২০১৫ সালের ৫ আগস্ট রাতে হ্যাপি বেগমকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর রাকিব ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়।

পরদিন ৬ আগস্ট হ্যাপি বেগম এর বাবা হুমায়ন শেখ বাদী হয়ে রাকিবসহ ৫ জনকে আসামী করে আদালতে হত্যা মামলা দায়ের করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্র পক্ষের কৌশলী(পিপি) এ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া জানান, মামলার দীর্র্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহন শেষে আসামী রাকিবকে এ শাস্তি দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর