Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাঁচতে চান তিতুমীরের শিক্ষার্থী সাদিয়া, চিকিৎসায় প্রয়োজন সহায়তা

তিতুমীর কলেজ প্রতিনিধি
৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৫

কিডনিজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলী কিডনি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সরকারি তিতুমীর কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী সাদিয়া আয়াত। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার উভয় কিডনি ক্ষতিগ্রস্ত। দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন হওয়ায় আর্থিক সংকটে পড়েছে তার পরিবার।

সাদিয়া আয়াত সরকারি তিতুমীর কলেজের রসায়ন বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি প্রায় ২০ দিন ধরে শ্যামলী কিডনি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা অব্যাহত রাখতে গত ৩১ আগস্ট (সোমবার) সরকারি তিতুমীর কলেজের দরিদ্র তহবিল থেকে আর্থিক সহায়তা চেয়ে কলেজের অধ্যক্ষের কাছে আবেদন করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

বিজ্ঞাপন

সাদিয়ার সহপাঠীরা জানান, দীর্ঘদিনের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে সাদিয়ার পরিবার আর্থিক সংকটের মধ্যে পড়েছে। এ অবস্থায় সাদিয়ার চিকিৎসা ব্যয় চালানোর জন্য আর্থিক সহায়তা প্রয়োজন।

এ বিষয়ে রসায়ন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল নোমান ফকির বলেন, ‘সাদিয়ার বয়স এখন স্বপ্ন দেখার ও ভবিষ্যৎ গড়ার। কিন্তু আজ সে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছে। তার চিকিৎসায় প্রয়োজন বিপুল অর্থ, যা একার পক্ষে বহন করা সম্ভব নয়। তাই তিতুমীর কলেজ পরিবারসহ দেশের বিত্তবান ও মানবিক মানুষের কাছে সাদিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। সাদিয়া আবার ক্লাসে ফিরতে চায়। তাকে বাঁচাতে সহায়তার হাত বাড়িয়ে দিন।’

সাদিয়ার চিকিৎসায় সহায়তা পাঠানোর মাধ্যম:

বিকাশ/নগদ/রকেট: ০১৭১৯৩৭১৪১১, নগদ: ০১৮৬০৬৬৩৫৬৫

সারাবাংলা/এপি/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর