Thursday 23 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আনসার আল ইসলামের শাখা প্রধানসহ ৬ জন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫৮

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র ছয় সদস্যকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত কর্মকর্তা বনানী থানার সাব-ইন্সপেক্টর ইয়াদুল হক আসামিদের আদালতে হাজির করে সন্ত্রাস বিরোধ আইনের মামলায় প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-আনসার আল ইসলামের ঢাকা অঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত মেজবাহ উদ্দিন চৌধুরী ওরফে আবু মাসরুর (৫০), শেখ আশিকুর রহমান ওরফে আবু আফিফা (৪৯), সাদী মো. জুলকার নাইন (৩৫), মো. কামরুল হাসান সাব্বির (৪০), মো. মাসুম রানা ওরফে মাসুম বিল্লাহ (২৬), সাঈদ মো. রিজভী (৩৫)।

বিজ্ঞাপন

এদিন আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১ ও ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) যৌথ অভিযানে রাজধানীর উত্তরা, বনানী, বনশ্রী ও যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দুইটি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন, উগ্রবাদে সহায়ক পুস্তিকা ও সাংগঠনিক কার্যক্রম সংক্রান্ত ডায়রি ও নোট বই উদ্ধার করা হয়।

# ডিজিএফআই-র‌্যাবের অভিযানে রাজধানীতে ৬ জঙ্গি গ্রেফতার

সারাবাংলা/এআই/এনইউ