Thursday 23 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আ.লীগের ৩ মেয়াদে প্রাথমিকে শিক্ষক নিয়োগ ২ লাখ ৩৮ হাজার

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৩ ১৯:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে অর্থাৎ ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই লাখ ৩৮ হাজার ৫৭৯ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

রোববার (২২ অক্টোবর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তরে আওয়ামী লীগের সংসদ সদস্য এম আব্দুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে প্রতিমন্ত্রী এ তথ‌্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। রোববারের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, ২০০৯-২০২২ মেয়াদে সরকারি প্রাথমিক বিদ‌্যালয়ে প্রধান শিক্ষক পদে ৫ হাজার ২০৫ জন প্রধান শিক্ষক ও দুই লাখ ৩৩ হাজার ৩৭৪ জন সহকারী শিক্ষকসহ ‍দুই লাখ ৩৮ হাজার ৫৭৯জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেওয়া হয়েছে। এ সময়ে ২৬ হাজার ৩৫৩টি বেসরকারি ও রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ‌্যালয়ে প্রতিটিতে একটি পরে প্রধান শিক্ষক ও ৪টি করে সহকারী শিক্ষক হিসেবে সর্বমোট এক লাখ ৩১ হাজার ৭৬৫টি পদ সরকারিকরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এ এইচ এইচ/এনইউ