Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৩ ১৪:২১ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ ১৪:২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

খুলনা: আওয়ামী লীগের মহাসমাবেশে যোগ দিতে খুলনায় পৌঁছেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৩ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে হেলিকপ্টারে খুলনা জেলা স্টেডিয়ামে অবতরণ করেন তিনি। বিকেলে সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এরপর সার্কিট হাউজ মাঠে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

খুলনা বিভাগীয় মহাসমাবেশে সভাপতিত্ব করছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। তোরণ, ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে খুলনা।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের ৩ মার্চ খুলনা সার্কিট হাউজ মাঠে জনসভায় এসেছিলেন প্রধানমন্ত্রী। পরে চলতি বছরের ৬ জানুয়ারি ব্যক্তিগত সফরে খুলনা এসেছিলেন তিনি।

আরও পড়ুন:
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত খুলনা
খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা: তিন ঘাটে চলছে ১০ ফেরি
প্রধানমন্ত্রীর জনসভায় যাতায়াতে চলছে ১০ জোড়া স্পেশাল ট্রেন

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো