Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজীপুরে বাসের সঙ্গে ধাক্কায় ইজিবাইক চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৩ ০৮:৫৩

গাজীপুর: মহানগরীর পূবাইলে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম মো. উজ্জ্বল (২৭)।

গতকাল শনিবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে পূবাইল থানাধীন তালটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত উজ্জ্বল পূবাইলের খিলগাঁও গ্রামের মো. সোহরাবের ছেলে। স্থানীয়রা জানায়, ঢাকামুখী লাবিবা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পূবাইলের তালটিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ইজিবাইকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক উজ্জ্বল নিহত হয়।

বিজ্ঞাপন

পূবাইল থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, তালটিয়া এলাকায় একটি বাস ও ইজিবাইকের সংঘর্ষের সংবাদ পাই। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক উজ্জ্বল নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ইজিবাইকের এক যাত্রীকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/টিকে/এনএস
বিজ্ঞাপন

আরো