Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে আইএফআরসি’র প্রতিনিধি দলের প্রধানের সাক্ষাৎ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ১৭:০৪

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে আইএফআরসি’র প্রতিনিধি দলের প্রধান আলবার্তো বোকানেগ্রার সাক্ষাৎ। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) প্রতিনিধি দলের প্রধান আলবার্তো বোকানেগ্রার সাক্ষাৎ করেছেন।

রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ হ‌য়ে‌ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিদায়ী সাক্ষাতে বোকানেগ্রার প্রতিমন্ত্রীকে আইএফআরসি-এর প্রধান মানবিক কার্যক্রম এবং বাংলাদেশে তার শাসনামলে অর্জনের বিষয়ে ব্রিফ করেন, দুর্যোগের প্রস্তুতি, জলবায়ু স্থিতিস্থাপকতা, স্বাস্থ্য পরিষেবা এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে সহায়তায় সংস্থার সহায়তার কথা তুলে ধরেন।

বিজ্ঞাপন

তিনি তার মেয়াদজুড়ে বাংলাদেশ সরকার কর্তৃক প্রসারিত অব্যাহত সমর্থন এবং গঠনমূলক সহযোগিতার জন্য তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী, বোকানেগ্রার তার মেয়াদ সফলভাবে সমাপ্ত করার জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশে আইএফআরসি-এর নেতৃত্বের প্রশংসা করেন। তিনি, মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশের সঙ্গে আইএফআরসি-এর দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব এবং জরুরি প্রতিক্রিয়া ও মানবিক সহায়তায়র মূল্যবান অবদানের প্রশংসা করেন।

প্রতিমন্ত্রী বিশেষভাবে বন্যা, ঘূর্ণিঝড় এবং অন্যান্য জলবায়ু-জনিত জরুরি পরিস্থিতি সহ প্রাকৃতিক দুর্যোগের সময় আইএফআরসি-এর টেকসই সহায়তার পাশাপাশি রোহিঙ্গাদের মানবিক প্রতিক্রিয়ায় সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি নারী ও শিশুদের প্রতি বিশেষ মনোযোগ দিয়ে, জলবায়ু স্থিতিস্থাপকতার উদ্যোগকে এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইএফআরসি-এর মধ্যে বর্ধিত সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।

শামা ওবায়েদ বোকানেগ্রারকে তার ভবিষ্যৎ কার্যভারের প্রতিটি সাফল্য কামনা করেন এবং আস্থা ব্যক্ত করেন যে, তার উত্তরসূরির নেতৃত্বে বাংলাদেশ এবং আইএফআরসি-এর মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্ব অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ভারতের সেরা ৫টি সৈকত
২৬ জুলাই ২০২৬ ১৭:৩৮

আরো

সম্পর্কিত খবর