Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর ব্যবহার করতে চায় নেপাল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪৩

ঢাকা: বাংলাদেশের দু’টি স্থলবন্দর বাংলাবান্ধা ও বুড়িমারী ব্যবহার করতে চায় নেপাল। বিষয়টি চূড়ান্ত করতে আগামী দু’তিন মাসের মধ্যেই এ নিয়ে দুই দেশের মধ্যে বৈঠক হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে বাংলাদেশের নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘নেপালের সঙ্গে আমাদের অনেক এনগেইজমেন্ট আছে। নেপালের প্রচুর ছাত্র-ছাত্রী বাংলাদেশে লেখাপড়া করছে। ‌চট্টগ্রাম, মোংলা এবং পায়রা বন্দরের ব্যাপারে নেপালের খুব আগ্রহ রয়েছে। নেপাল ভূমিবেষ্টিত একটি দেশ। তারা মূলত মোংলা বন্দর ব্যবহার করতে চায়। এছাড়া তারা বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর ব্যবহার করতে চায়। বন্দর ব্যবহার করে তারা পণ্য আনা-নেওয়া করতে চায়। এসব ব্যাপারে তিনি কথা বলেছেন এবং সহযোগিতা প্রত্যাশা করেছেন।’

বিজ্ঞাপন

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে বন্দরগুলো পরিদর্শন করেছেন। তিনি চান যাতে দ্রুত এগুলো হয়। আমরাও এটি বাস্তবায়নের গুরুত্ব দিচ্ছি। প্রধানমন্ত্রী পর্যায়ে এটি নিয়ে কথা হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রী যখন দিল্লি গিয়েছিলেন তিনি একটি বিষয় উত্থাপন করেছেন যে, আমরা কিভাবে ভারতের ২৩ কিলোমিটার ভূমি ব্যবহার করে নেপালের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারি। আগামী দুই-তিন মাসের মধ্যে আমাদের একটা মিটিং হবে, সেখানে এই বিষয়গুলো চূড়ান্ত হবে।’

প্রতিমন্ত্রী বলেন, নেপাল এখন ফুলবাড়ি পর্যন্ত আসতে পারে, কিন্তু আমাদেরগুলো যেতে পারে না। এই সংকট নিরসনে আমরা তিন দেশ মিলে কাজ করছি। এটা তারা চায়, আমরাও সেটা চাই। এটা হলে বহির্বিশ্বে ব্যবসা-বাণিজ্য আরও বেশি সহজ হবে।’

সারাবাংলা/জেআর/এমও
বিজ্ঞাপন

আরো