Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জয়পুরহাটে ক্ষেত থেকে মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৪ ১১:০৩ | আপডেট: ৬ মার্চ ২০২৪ ১১:১২

জয়পুরহাট: জেলার কালাই উপজেলায় ফসলের ক্ষেত থেকে আব্দুর রহমান (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ মার্চ) সকালে উপজেলার পুনটের গোহাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারি এ তথ্য নিশ্চিত করেন। আব্দুর রহমান উপজেলার নান্দাইলদীঘি দক্ষিণ পাড়ার মৃত মতলেব হোসেনের ছেলে।

এবিষয়ে ওসি ওয়াসিম আল বারি জানান, আব্দুর রহমান গতকাল মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। রাতে আর তিনি বাড়িতে যাননি। সকালে কৃষকরা গোহাড়া মাঠে কাজ করতে গিয়ে ধানের বীজতলায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা না আত্মাহত্যা তা ময়নাতদন্ত শেষে জানা যাবে বলে উল্লেখ করেছেন পুলিশের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসকে/এনএস
বিজ্ঞাপন

আরো