Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪ দাবিতে বিকেলে শাহবাগে অবস্থান নেবে শিক্ষার্থীরা

ঢাবি করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৪ ১৩:৪৬ | আপডেট: ১৪ আগস্ট ২০২৪ ১৭:০৩

ঢাকা: চারদফা দাবিতে শাহবাগে অবস্থান ও পদযাত্রাসহ কয়েকটি কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তের সেসব জায়গায় শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটেছে, সেসব জায়গায় স্থানীয় পর্যায়ে পদযাত্রা, মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে প্ল্যাটফর্মটি।

বুধবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় এই কর্মসূচি শুরু হবে। গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন সমন্বয়কদের একজন আবু বাকের মজুমদার।

এর আগে, এক সপ্তাহব্যাপী ❝রেজিস্ট্যান্স উইক❞ কর্মসূচির কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবেই আজকের কর্মসূচি ঘোষণা করেন তারা।

বিজ্ঞাপন

আবু বাকের মজুমদার জানান, শাহবাগে অবস্থান কর্মসূচি এবং শহীদদের স্মরণে শাহবাগ থেকে রাফা প্লাজা অভিমুখে পদযাত্রা, মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়ার কর্মসূচি আয়োজন করা হয়েছে। ঢাকার সকল ছাত্র ও জনতাকে উক্ত প্রোগ্রামে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। এছাড়াও সারাদেশে যেসব স্থানে আমাদের ভাইরা শহীদ হয়েছেন, সেসব স্থানে পদযাত্রা, মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া কর্মসূচি পালনের আহ্বান জানানো হচ্ছে।

এ সময় তারা চার দফা দাবির কথা জানান। সেগুলো হলো—

১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

২. সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও ১৪ দলসহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় যারা অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।

৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে ।

৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

সারাবাংলা/আরআইআর/ইআ
বিজ্ঞাপন

আরো