Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুলিশের ব্যবহৃত গাড়িতে নাশকতার আশঙ্কা, সর্বোচ্চ সতর্কতা জারি

স্পেশাল করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৬ ০০:৩৪ | আপডেট: ২ আগস্ট ২০২৬ ০০:৩৮

ঢাকা: পিকআপ ও জিপসহ পুলিশের ব্যবহৃত বিভিন্ন যানবাহনে নাশকতার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর। দুষ্কৃতিকারী বা উগ্রবাদী সংগঠনের সদস্য পুলিশের পিকআপ, জিপ ও বাসসহ বিভিন্ন যানবাহনে হামলা করতে পারে, গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল শাখা এক বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি অতি জরুরি বলেও এতে উল্লেখ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি জেলার পুলিশ সুপার শনিবার (১ আগস্ট) রাতে সারাবাংলাকে বলেন, কোনো চিঠি পাইনি তবে একটি ক্ষুদে বার্তা পেয়েছি। বার্তায় সকলকে এলার্ট থাকতে বলা হয়েছে। এ বার্তা পেয়ে আইন শৃঙ্খলা পরিরস্থিতি জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশের মাঠপর্যায়ের সব ইউনিটের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে সতর্কবার্তায় বলা হয়, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতিকারী কর্তৃক পুলিশের ব্যবহৃত যানবাহন (জিপ/পিকআপ/বাস ইত্যাদি) আক্রান্ত হতে পারে মর্মে জানা যায়। এই অবস্থায় সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সংশ্লিষ্টদের দু’টি নির্দেশনা দেয়া হয়েছে।

এগুলো হলো-

  •  ডিউটিরত কোনো যানবাহন সাময়িক বিরতিতে রাখলে অবশ্যই যথাসম্ভব নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং পুলিশের নজরদারির মধ্যে রাখতে হবে। Unattended (অবহেলায় বা সঙ্গিহীন) অবস্থায় রাখা যাবে না।
  • ডিউটি শেষে থানা বা অফিস কম্পাউন্ড, পুলিশ লাইন্সে Parked (পার্কিং করা) গাড়িগুলোর নিরাপত্তাও অনুরূপভাবে জোরদার করতে হবে।

সারাবাংলা/ইউজে/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর