Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাঙ্গামাটিতে বাস উল্টে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৪ ১৪:২০

রাঙ্গামাটি: খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কের নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভূইয়াদমে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়েছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১০ আহত হয়েছেন।

রোববার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ভূইয়াদমে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়ে যায়। পরে আহতদের হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, ঘিলাছড়ি ভূইয়াদম এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর দুর্ঘটনার স্থান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো