Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সারাবাংলা ডেস্ক
২৫ আগস্ট ২০২৪ ১৭:৪২

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

প্রধান উপদেষ্টার ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার হবে। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, শেখ হাসিনা গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ওই দিনই তার দেশত্যাগের কারণে নতুন সরকার গঠনের প্রক্রিয়া সামনে চলে আসে। এরই ধারাবাহিকতায় গত ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম