Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চৌধুরী নাফিজ সরাফাত ও নাঈমুল ইসলাম খানের ব্যাংক হিসাব জব্দ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৪ ১৫:১২

ঢাকা: আর্থিক খাতের অনিয়ম দুর্নীতিতে অন্যতম আলোচিত ব্যক্তি ও পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত এবং সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব সাংবাদিক নাঈমুল ইসলাম খানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এছাড়াও তাদের স্ত্রী, সন্তানদের ব্যক্তিগত ও প্রতিষ্ঠা‌নিক ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে।

বিজ্ঞাপন

বিএফআইইউর নির্দেশনায়, চৌধুরী নাফিজ সরাফাত ও নাঈমুল ইসলাম খানসহ তাদের পরিবারের সদস্যদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। অ্যাকাউন্ট স্থগিত হওয়ার ফলে এখন থেকে তারা আর কোনও টাকা তুলতে পারবে না। এছাড়াও উল্লেখিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না।

প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় আরও বাড়ানো হবে। লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালাসংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে।

বিএফআইইউ’র নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো হিসাব স্থগিত করা হলে হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

সারাবাংলা/জিএস/এমও
বিজ্ঞাপন

আরো