Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৪ ১১:৩৯ | আপডেট: ২৭ আগস্ট ২০২৪ ১৬:১০

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তরে বাড়ির পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রুবেল (৩৫) ও রাজিব (৩২) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের ছোট হালদিয়া গ্রামের প্রধানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত রুবেল ও রাজিব ছোট হালদিয়া গ্রামের চাঁন মিয়া প্রধানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল হালিম সরকার জানান, তারা দুই ভাই সোমবার চট্টগ্রাম থেকে নিজ বাড়িতে আসেন। ঘরের বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি। এই বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ দেয়নি। পুলিশ পাঠানো হয়েছে।

সারাবাংলা/ইআ