বদলে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের ফরম্যাট, এটা ঘোষণা করা হয়েছিল আগেই। নতুন মৌসুমের আগে গ্রুপ পর্বের ড্রয়ে তাই ছিল বিশেষ আকর্ষণ। ফ্রান্সের মোনাকোতে হয়ে গেল চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব ড্র। চলুন দেখে নেওয়া যাক এই ড্রয়ে গ্রুপ পর্বে কে কার মুখোমুখি হবে।
এবারের আসরের ড্র শুরু হয়েছিল মোট ৪টি পট নিয়ে। প্রতি পটে ছিল ৮টি করে দল। আলাদা গ্রুপের পরিবর্তে এবার প্রতি দলের জন্য বরাদ্দ হয়েছে ৮টি প্রতিপক্ষ, যার মধ্যে ৪টি করে ম্যাচ থাকবে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে। এভাবে প্রতিপক্ষ নির্ধারণ হয়ে গেলে সেভাবেই নির্ধারিত হয়েছে গ্রুপ।
একই দেশের চারটির বেশি ক্লাব যেন কেউ প্রতিপক্ষ হিসেবে না পায়, সেভাবেই সাজানো হয়েছিল প্রাথমিক পট। সেই অনুযায়ী প্রতি পট থেকেই পরে দুটি করে প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে, একটি হোম ও একটি অ্যাওয়ের জন্য। এভাবে তৈরি হওয়া গ্রুপগুলো থেকেই শীর্ষ দুই দল যাবে শেষ ষোলতে। এরপর টুর্নামেন্ট আগাবে আগের আসরগুলোর মতই।
চলুন দেখে নেওয়া যাক ড্র শেষে বড় দলগুলো কার মুখোমুখি হবে।
রিয়াল মাদ্রিদ
বরুশিয়া ডর্টমুন্ড (হোম), লিভারপুল (অ্যাওয়ে), এসি মিলান (হোম), আটালান্টা (অ্যাওয়ে), রেড বুল সালজবুর্গ (হোম), লিল (অ্যাওয়ে), স্টুটগার্ট (হোম), ব্রেস (অ্যাওয়ে)।
ম্যানচেস্টার সিটি
ইন্টার মিলান (হোম), পিএসজি (অ্যাওয়ে), ক্লাব ব্রুজ (হোম), জুভেন্টাস (অ্যাওয়ে), ফেয়নুর্দ (হোম), স্পোর্টিং লিসবন (অ্যাওয়ে), স্পার্টা প্রাহা (হোম), স্লোভান ব্রাতিস্লাভা (অ্যাওয়ে)
বার্সেলোনা
বায়ার্ন মিউনিখ (হোম), বরুশিয়া ডর্টমুন্ড(অ্যাওয়ে), আটালান্টা (হোম), বেনফিকা(অ্যাওয়ে), ইয়াং বয়েজ (হোম), রেড স্টার বেলগ্রেড (অ্যাওয়ে), ব্রেস (হোম), মোনাকো (অ্যাওয়ে)
বায়ার্ন মিউনিখ
পিএসজি (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে), বেনফিকা (হোম), শাখতার দোনেৎস্ক (অ্যাওয়ে), ডাইনামো জাগ্রেব (হোম), ফেয়নুর্দ (অ্যাওয়ে), ব্রাতিস্লাভা (হোম), অ্যাস্টন ভিলা (অ্যাওয়ে)
লিভারপুল
রিয়াল মাদ্রিদ (হোম), আরবি লাইপজিগ (অ্যাওয়ে), বেয়ার লেভারকুসেন (হোম), এসি মিলান (অ্যাওয়ে), লিল (হোম), পিএসভি (অ্যাওয়ে), বোলোনিয়া (হোম), জিরুনা (অ্যাওয়ে)
পিএসজি
ম্যানচেস্টার সিটি (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), অ্যাটলেটিকো মাদ্রিদ (হোম), আর্সেনাল(অ্যাওয়ে), পিএসভি (হোম), রেড বুল সালজবুর্গ (অ্যাওয়ে), জিরুনা (হোম), স্টুটগার্ট (অ্যাওয়ে)
আর্সেনাল
পিএসজি (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), শাখতার দোনেৎস্ক (হোম), আটালান্টা (অ্যাওয়ে), ডাইনামো জাগ্রেব (হোম), স্পোর্টিং লিসবন (অ্যাওয়ে), মোনাকো (হোম), জিরুনা (অ্যাওয়ে)
বেয়ার লেভারকুসেন
ইন্টার মিলান (হোম), লিভারপুল (অ্যাওয়ে), এসি মিলান (হোম), অ্যাটলেটিকো মাদ্রিদ (অ্যাওয়ে), রেড বুল সালজবুর্গ (হোম), ফেয়নুর্দ (অ্যাওয়ে), স্পার্টা প্রাহা (হোম), ব্রেস (অ্যাওয়ে)
অ্যাটলেটিকো মাদ্রিদ
লাইপজিগ (হোম), পিএসজি (অ্যাওয়ে), বেয়ার লেভারকুসেন (হোম), বেনফিকা(অ্যাওয়ে), লিল (হোম), রেড বুল সালজবুর্গ (অ্যাওয়ে), ব্রাতিস্লাভা (হোম), স্পার্টা প্রাহা (অ্যাওয়ে)