Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৪ ১৯:৪৪

রাঙ্গামাটি: রাঙ্গামাটির বিলাইছড়ি উলজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে প্রশান্ত চাকমা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার ধুপ্পারচর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ডুবুরি দল সূত্রে জানা গেছে, দুপুরে বিলাইছড়ি উপজেলা সদরের ভাইবোন পাড়ার ধুপ্পারচর এলাকা সংলগ্ন কাপ্তাই হ্রদের পানিতে ডুবে নিখোঁজ হন প্রশান্ত চাকমা। পরে রাঙ্গামাটি ফায়ার স্টেশনের ডুবুরি দল টিম লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে ঘটনাস্থলে যায়। সেখানে ডুবুরি দলের সদস্য সাকিব ও নুরুল ইসলাম নিখোঁজ প্রশান্ত চাকমার মরদেহ পানির নিচ থেকে উদ্ধার করেন। পরে স্থানীয় থানা পুলিশের সহায়তায় অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

রাঙ্গামাটি স্টেশন অফিসার নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার দুপুরে খবর পেয়ে আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে বিকেলে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার অভিযানে যাওয়া টিম ফিরলে বিস্তারিত জানা যাবে।

সারাবাংলা/এনইউ