Monday 03 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভরিতে সোনার দাম কমলো ১৬২১ টাকা

সারাবাংলা ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৮ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৩

ঢাকা: আগস্ট মাসে মাত্র এক সপ্তাহের ব্যবধানে চার বার সোনার দর সংশোধন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ দর সংশোধনে মূল্যবান এই ধাতুটির দাম রেকর্ড ছাড়ায়। তবে এক সপ্তাহের ব্যবধানে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরিতে কমেছে ১ হাজার ৬২১ টাকা। ফলে বর্তমানে এক ভরি সোনা কিনতে খরচ হবে ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকা।

রোববার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দর সংশোধনের ঘোষণা দেওয়া হয়। সোমবার (২ সেপ্টেম্বর) থেকে সোনার নতুন এই দাম কার্যকর হবে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২ সেপ্টেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২০ হাজার ৫৮২ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ৩ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ৮৫ হাজার ৪৫০ টাকা।

তবে এদিন রুপার দাম বাড়ানো বা কমানোর কোনো ঘোষণা দেয়নি বাজুস। আগের ঘোষণায় ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকাই রয়েছে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২৫ আগস্ট সোনার দাম সংশোধন করে সংস্থাটি। ওই সময়ও মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল।

সারাবাংলা/পিটিএম