Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৭

ঢাকা: দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তিনি পৌঁছেছেন বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। ঢাকা পৌঁছানোর আগে তিনি দিল্লিতে বৈঠক করেছেন।

এর আগে সকালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল প্রধান রাজস্ব দফতরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ঢাকায় আসেন। নেইমারের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো রয়েছেন-যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের প্রতিনিধি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলটির এটিই প্রথম ঢাকা সফর।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ডোনাল্ড লু’র নেতৃত্বে শনিবার ঢাকা আসছে মার্কিন প্রতিনিধি দল

সফরসূচী অনুযায়ী, রোববার (১৫ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দীন আহমেদ ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক হবে। সোমবার (১৬ সেপ্টেম্বর) প্রতিনিধিদলটির ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

সারাবাংলা/জেআর/এনইউ