Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনার সাবেক উপদেষ্টা কামাল নাসেরসহ গ্রেফতার ৩

সিনিয়র করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৪ ০৯:৫৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫৯

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া অন্যরা হলেন -সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদ এবং বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনান।

বুধবার (২ অক্টোবর) সকালে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এছাড়া, গ্রেফতারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

 

আরও পড়ুন: এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গ্রেফতার

সারাবাংলা/ইউজে/ইআ