Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘অপহৃত’ শিক্ষকের মরদেহ উদ্ধার, সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৪ ২০:২৫

কক্সবাজার : কক্সবাজারের পেকুয়ায় নিখোঁজ হওয়ার ১৪ দিন পর স্কুলশিক্ষক মোহাম্মদ আরিফের (৫০) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষককে ‘অপহরণ’ করে হত্যায় জড়িত থাকার সন্দেহ সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বাড়িতে অগ্নিসংযোগ করে জনতা।

শুক্রবার (১১ অক্টোবর) বিকালে নিজ বাড়ির পরিত্যক্ত পুকুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা শিক্ষকের মরদেহ উদ্ধার করে। এর আগে গত ২৮ সেপ্টেম্বর রাতে পেকুয়া চৌমুহনী থেকে বাড়ি ফেরার পথে ফায়ার সার্ভিসের সামনে থেকে শিক্ষক আরিফকে সন্ত্রাসীরা অপহরণ করে বলে দাবি করেন তার স্ত্রী মেহেবুবা আনোয়ার লাইজু।

নিহত শিক্ষক আরিফ পেকুয়ার মাতব্বরপাড়ার মৃত বজল আহমদের ছেলে। তিনি পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ছিলেন।

বিজ্ঞাপন

‘অপহরণের পর’ আরিফের স্ত্রী মেহেবুবা আনোয়ার লাইজু চট্টগ্রাম মহানগরীর একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি দাবী করেন জায়গা-জমির বিরোধের জের ধরে মুক্তিপণ আদায় করতে তার স্বামীকে অপহরণ করা হয়েছে।অপহরণ করে অজ্ঞাত ব্যক্তিরা তার শাশুড়ির মুঠোফোনে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বেশি টাকা না থাকায় স্বামীকে বাঁচাতে মোবাইল ব্যাংকিং নগদ এর মাধ্যমে ৫০ হাজার টাকা দেন। এ ব্যাপারে থানাসহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে অভিযোগও দায়ের করেছেন বলেও জানান তিনি।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, দীর্ঘ দিন অপহরণে থাকার পর শুক্রবার নিজ বাড়ির পুকুরে থেকে শিক্ষকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

সারাবাংলা/এসআর