Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৬ সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৪ ১০:৪২ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১২:১১

ঢাকা: দেশের ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সরোয়ার বারীর সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী যেসব সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে, সেগুলো হলো—

কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ- এর পরিবর্তে মানিকগঞ্জ মেডিকেল কলেজ;

আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী–এর পরিবর্তে নোয়াখালী মেডিকেল কলেজ;

শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর–এর পরিবর্তে জামালপুর মেডিকেল কলেজ;

শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল–এর পরিবর্তে টাঙ্গাইল মেডিকেল কলেজ;

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর–এর পরিবর্তে ফরিদপুর মেডিকেল কলেজ এবং

এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর–এর পরিবর্তে দিনাজপুর মেডিকেল কলেজ।

এছাড়া, জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

সারাবাংলা/এসবি/ইআ