Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮২

স্টাফ করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৬ ১৭:০৩

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিয়াজ মেহেদী বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৪ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৪ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৬৪ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৮৭ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬৭ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১৪ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৩ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫০ জন, গোয়েন্দা বিভাগ কৃর্তৃক ৮ জন এবং সিটিটিসি বিভাগ কৃর্তৃক ১ জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে মাদক বিক্রয়ের নগদ ২ লাখ ৯০ হাজার টাকা, ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৪টি মিউজিক সিস্টেম, ৫টি মোবাইল ফোন, ১ টি চাকু, ১ টি সিএনজি, ১৫৭ টি সিম, ৩ টি মোটরসাইকেল, ১ টি পিস্তল, ১ টি ম্যাগাজিন, ১ টি রিভলবার, ৬ রাউন্ড গুলি, ১২ টি হাসুয়া, ১ টি বেসবল ব্যাট, ১ টি ডাসা, ১ টি ছোরা, ১ টি কাটার, ৭৬৯৯ পিস ইয়াবা, ৬৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৯ টি ইনজেকশন (এ্যাম্পল) এবং ২২ লিটার ৫০০ মিলি বিদেশি মদ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর