Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আশুলিয়ায় লাশ পোড়ানো সেই পুলিশ কর্মকর্তা গ্রেফতারের পর ট্রাইব্যুনালে

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৪ ১১:৩৪ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১২:১৩

ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনে চলাকালে আশুলিয়ায় ৪৬ লাশ পোড়ানোর ঘটনায় ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে পুলিশি নিরাপত্তায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনালে তাকে উঠানো হবে।

জানা গেছে, বুধবার (৩০ অক্টোবর) রাতে তাকে ঢাকার বাইরে থেকে গ্রেফতার করে শাহবাগ থানায় নিয়ে আসা হয়। শাহবাগ থানা পুলিশ সকালে ট্রাইব্যুনালে নিয়ে আসে।

বিজ্ঞাপন

এর আগে, ২৭ অক্টোবর জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ১৭ সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

সারাবাংলা/কেআইএফ/ইআ