Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিক্ষার্থীদের অসামান্য অর্জনের স্বীকৃতি দিলো ব্রিটিশ কাউন্সিল

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৪ ২০:০৯ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২০:২৩

৩৬ জন শিক্ষার্থীর অসামান্য ফলাফলের স্বীকৃতি হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়

ঢাকা: ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ড আয়োজিত হয়। ইউকে এক্সাম বোর্ডের জন্য ব্রিটিশ কাউন্সিল পরিচালিত মে/জুন ২০২৪ কেমব্রিজ ইন্টারন্যাশনাল এবং পিয়ারসন এডেক্সেল কোয়ালিফিকেশনসে (‘ও’ লেভেল/আইজিসিএসই/ইন্টারন্যাশনাল জিসিএসই) ৩৬ জন শিক্ষার্থীর অসামান্য ফলাফলের স্বীকৃতি হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ওই অ্যাওয়ার্ড দেওয়া হয় বলে বুধবার (১৩ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যে সকল শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে অসাধারণ ফলাফল অর্জন করেছে তাদের এই আয়োজনে সম্মানিত করা হয়। তাদের অসাধারণ নৈপুণ্য ও অ্যাকাডেমিক উৎকর্ষের ক্ষেত্রে পার্টনার স্কুলগুলোর নিরলস প্রতিশ্রুতির ধারাবাহিকতার কারণে শিক্ষার্থীরা জাতীয়ভাবে সর্বোচ্চ স্থান অর্জনকারীদের মধ্যে জায়গা করে নিয়েছে।

বিজ্ঞাপন

স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আয়োজনটির উদ্বোধন করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস।

তিনি বলেন, ‘পড়াশোনার প্রতি অসাধারণ নিষ্ঠা ও দায়বদ্ধতার প্রতিফলন ঘটিয়ে পরীক্ষায় অসামান্য ফলাফল অর্জন করেছে এমন মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। ইউকে এক্সাম বোর্ডের যোগ্যতা অর্জন করায় তারা শিক্ষা ও অ্যাসেসমেন্টের বৈশ্বিক মানদণ্ডে উত্তীর্ণ হলো, তাদের সামনে উজ্জ্বল ভবিষ্যতের দ্বার উন্মোচিত হলো। শ্রেষ্ঠত্ব অর্জন ও স্বপ্নপূরণের ক্ষেত্রে তাদের ভবিষ্যৎ সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।’

এই অনুষ্ঠানে অংশগ্রহণ গ্রহণ করেন ১৮৯টি পার্টনার স্কুলের ১৫০ জন স্কুল লিডার। তারা নিজেদের মধ্যে নেটওয়ার্কিং ও অভিজ্ঞতা শেয়ার করেন। ব্রিটিশ কাউন্সিল ও স্কুল লিডাররা দেশজুড়ে ব্রিটিশ কারিকুলাম আরও সমৃদ্ধ করে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

স্বাগত বক্তব্যের পর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সামস ডিরেক্টর ম্যাক্সিম রাইম্যান।

তিনি বলেন, ‘কৃতি শিক্ষার্থীদের অর্জন উদযাপনে, শ্রেষ্ঠত্ব অর্জনে তাদের অনুপ্রাণিত করতে এবং বাকিদের একই রকম অর্জনে উৎসাহিত করতে স্কলার্স অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়। এই আয়োজনে প্রত্যেকের পরিশ্রমের স্বীকৃতি প্রদানের পাশাপাশি তাদের সম্মিলিত প্রচেষ্টা ও অ্যাকাডেমিক সাফল্যের সংস্কৃতির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এ আয়োজন আগামী প্রজন্মের শিক্ষাক্ষেত্রে নেতৃত্বের বিকাশে ব্রিটিশ কাউন্সিলের সহায়তা আমাদের অব্যাহত প্রতিশ্রুতির অংশ। আমরা সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানাই। আমাদের গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব আগামীতেও বজায় থাকবে বলে আমরা আশাবাদী।’

সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ